
গাইবান্ধা-১(সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য(এমপি) গোলাম মোস্তফা আহমেদের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বাদ মাগরিব বাড়ির পাশে পাঁচপীর বাজারের ডাকবাংলো সংলগ্ন চন্ডিপুর ফুটবল খেলার মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
এদিন সকাল পৌনে নয়টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গোলাম মোস্তফার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর হেলিকপ্টারে করে তার মরদেহ গাইবান্ধায় পৌঁছানোর পর বিকেল তিনটায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
বিকেল সোয়া চারটার দিকে অ্যাম্বুলেন্সে করে গাইবান্ধা থেকে সুন্দরগঞ্জের চন্ডিপুর ফুটবল খেলার মাঠে তার মরদেহ নেয়া হয়। সেখানে রাজনৈতিক নেতাকর্মীসহ সবস্তরের মানুষ কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, গোবিন্দগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক(ডিসি) গৌতম চন্দ্র পাল, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এসএম গোলাম কিবরিয়া, পৌর মেয়র আব্দুল্যা আল মামুন।
গেলো ১৮ নভেম্বর ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে আহত হন গোলাম মোস্তফা। এরপর তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।
কে/এসএস




