
প্রথম দলীয় প্রতীকে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে ৪৬ জন প্রার্থী ফৌজদারি মামলার আসামি।
এর মধ্যে দুই মেয়র ও ৪৪ কাউন্সিলর প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে সুষ্ঠু পরিবেশ রক্ষায় এসব প্রার্থীর গতিবিধি নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হলফনামার তথ্যানুযায়ী দুটি করে ফৌজদারি মামলার আসামি বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলা এবং কমিউনিস্ট পার্টির আব্দুল কুদ্দুস।
এছাড়া ৪৪ জন কাউন্সিলরও ফৌজদারি মামলার আসামি। সবচেয় বেশি নয়টি মামলা আছে কাউন্সিলর প্রার্থী হাসানুজ্জামান শাহিনের বিরুদ্ধে।
সিটি করপোরেশন নির্বাচন রিটার্নিং অফিসার অফিস সূত্রে জানা গেছে, এরইমধ্যে প্রার্থীদের বৈধ অস্ত্র জমা নেয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য ওইসব প্রার্থীর গতিবিধির ওপর নজরদারি বাড়িয়েছে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো।
জেবি/এমকে




