
ভোট সুষ্ঠু হয়েছে। জনগণ উৎসাহ নিয়ে ভোট দিচ্ছেন। বললেন রংপুর সিটি নির্বাচনের জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
বৃহস্পতিবার সকালে আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে রংপুর সিটি করপোরেশনের ভোট দিচ্ছে। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো। এভাবে ভোট হলে আমি বিজয়ে শতভাগ আশাবাদী।
তিনি আরো বলেন, নির্বাচিত হলে রংপুরকে মডেল নগরীতে পরিণত করবো। আমার তিনটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করবো।
আজ সকাল ৮টা থেকে ১৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে।
এ সিটি করপোরেশনে বর্তমানে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৩৫৬ ও মহিলা ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। সাতজন মেয়র প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৫টি জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এমসি/এসএস




