
কুমিল্লার দেবিদ্বারে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডাকাত দুইজনের মরদেহ উদ্ধার করে শনিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে হতাহতদের কারও নাম পরিচয় জানা যায়নি।
তবে এ বিষয়ে বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এমকে




