
সিনেট নির্বাচনের কারণে ২৫ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকী সোমবার রাতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আবু বকর সিদ্দিকী জানান, বেড়ানো, শিক্ষা সফর, যে কোনো ধরণের শ্যুটিংসহ সব ধরণের কাজে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৫ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আগামী ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া সিনেট নির্বাচনের কারণে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
এছাড়া ৩০ ডিসেম্বর নির্বাচন চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে রিকশা চলাচলের ওপরেও বিধি নিষেধ জারি করা হয়েছে। ওইদিন নতুন কলা ভবন থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক পর্যন্ত রিকশা চলাচল বন্ধ থাকবে।
এমসি /এমকে




