
চট্টগ্রামের কুসুমবাগে বাসায় রান্নায় ব্যবহার করা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও দুই সন্তান দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন— তানভিরা আক্তার (৩৫) এবং তার দুই সন্তান তানজিনা (১৩) ও তানজিদ হাসান (৮)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর কুসুমবাগ গরীবউল্লাহ শাহ হাউজিং সোসাইটিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। গোলাম মহিউদ্দিনের বাড়ির দ্বিতীয় তলায় থাকেন।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার আরটিভি অনলাইনকে জানান, গরীবউল্লাহ হাউজিং সোসাইটিতে গোলাম মহিউদ্দিনের বাড়ির দ্বিতীয়তলায় বাসায় রান্নার কাজে ব্যবহার জন্য রাখা সিলিন্ডার বিস্ফোরিত হয়। মা ও দুই শিশু অগ্নিকাণ্ড দগ্ধ হন।
চিকিৎসকরা জানিয়েছেন, বেলা ১২টা ৪০মিনিটে তাদের হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে তানভিরার অবস্থা আশঙ্কাজনক।
এমসি/পি




