স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

চট্টগ্রামের আনোয়ারায় কাঁকড়া ধরতে গিয়ে শঙ্খ নদীতে পড়ে মোহাম্মদ ছাদেক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব রায়পুর এলাকার শঙ্খ নদীতে এ ঘটনা ঘটে।
নিহত ছাদেক রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য ছৈয়দ নুর গণমাধ্যমকে বলেন, ছাদেক নদীতে কাঁকড়া ধরতে গেলে অসাবধানতাবশত রশিতে আটকে নদীতে পড়ে যায়। পরে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
আরটিভি/এএএ/এসএ




