
খুলনার কয়রা থেকে ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।
বুধবার (৬ নভেম্বর) সকাল ৭টায় উপজেলার কয়রা গ্রামের শ্মশান মন্দিরের মাঠ থেকে অজগরটি উদ্ধার হয়। পরে সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শফিকুল ইসলাম সাহিদ।
স্থানীয়রা জানান, কয়েকজন যুবক রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় শ্মশান মন্দিরের মাঠে ঘেরা দেওয়া জালে অজগরটি দেখতে পান। পরে এলাকাবাসী বনবিভাগ ও সিপিজি সদস্যদের খবর দিলে তারা এসে সাপটিকে উদ্ধার করে। সাপটির ওজন প্রায় ১১ কেজি।
এ বিষয়ে শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শফিকুল ইসলাম সাহিদ বলেন, উদ্ধারের পর সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।
আরটিভি/এমকে-টি




