
কুমিল্লার চান্দিনায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন গোয়েন্দা পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করে পুলিশ।
শনিবার রাত দেড়টার দিকে চান্দিনার ছয়ঘরিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
গোয়েন্দা পুলিশের ওসি একেএম মঞ্জুর আলম জানান, শনিবার দিনগত রাত দেড়টায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে চান্দিনার ছয়ঘরিয়া এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ডাকাতরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে ডাকাতদলের সদস্য শামীম গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
আহত পুলিশ সদস্যরা হলেন এসআই হুমায়ুন, কনস্টেবল কামাল ও দেলোয়ার।
নিহত শামীমের বিরুদ্ধে ১২টি ডাকাতির মামলা রয়েছে। শামীম চান্দিনার কাশিমপুর গ্রামের সাদেকুর রহমানের ছেলে।
জেবি/পি




