
শরীয়তপুরের নড়িয়ায় ডোবায় ডুবে জায়ান নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভোমখাড়া ইউনিয়নের নিতিরা গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জায়ান নিতিরা গ্রামের জাকির ফকিরের ছেলে।
জানা গেছে, সোমবার দুপুরে শিশু জায়ান খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে ডোবাতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবার পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে মুলফৎগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জায়ানকে মৃত ঘোষণা করেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, ‘শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের ডোবারপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। বিষয়টি কষ্টদায়ক।’
আরটিভি/এমকে/এস




