
ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিনকে (৬২) গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে বৌলাই হাবিবনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবদুল্লাহ আল-মামুন।
জানা যায়, বোরহান উদ্দিনকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার বোরহান কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই মূলসতাল গ্রামের বাসিন্দা।
তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।
এ বিষয়ে ওসি মো. আবদুল্লাহ আল-মামুন বলেন, গ্রেপ্তার বোরহান উদ্দিনকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আরটিভি/এমকে




