কিশোরগঞ্জে বজ্রপাতে বিএনপি নেতা নিহত, আহত ২

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ১২:৫৯ পিএম


কিশোরগঞ্জে বজ্রপাতে বিএনপি নেতা নিহত, আহত ২
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে আবু তাহের মিয়া (৫০) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন কৃষক গুরুতর আহত হয়েছেন। 

সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মইষাকান্দা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত আবু তাহের মিয়া জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় ছাত্রদল নেতা আবদুল আহাদ বাবুল বলেন, সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে আবু তাহের মিয়াসহ তিনজন মাঠে কাজ করার সময় পাশের একটি সেচ মেশিনঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাহের মিয়া মারা যান। আহত অপর দুজনকে স্থানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, বজ্রপাতে জাঙালিয়া ইউনিয়নের আবু তাহের মিয়া (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে এবং দুজন আহত হয়েছেন।

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission