আখাউড়া স্থলবন্দর দিয়ে চার টন কাজুবাদাম আমদানি

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ০১:৩১ পিএম


আখাউড়া স্থলবন্দর দিয়ে চার টন কাজুবাদাম আমদানি
ছবি: আরটিভি

ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাজুবাদাম আমদানি করা হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (২৮ মে) সন্ধ্যায় একটি ভারতীয় ট্রাকে করে ৪০০টি টিনের বালতিতে মোট চার টন কাজুবাদাম বন্দরে এসে পৌঁছায়। প্রতিটি বালতিতে ১০ কেজি করে কাজুবাদাম আছে।

আমদানিকৃত কাজুবাদামের প্রতি কেজির মূল্য ৪. ৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪৫. ৭৬ টাকা। আমদানি কার্যক্রম সম্পন্ন করেছে ঢাকার আমদানি প্রতিষ্ঠানটি আর ট্রেড, উত্তরা।

বিজ্ঞাপন

কাস্টমস ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে আখাউড়া স্থলবন্দরের মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল।

আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম কাজুবাদাম আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি কোষাগারে নির্ধারিত রাজস্ব জমা দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান পণ্য খালাস প্রক্রিয়া সম্পন্ন করবে।

বিজ্ঞাপন

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ঈদ সামনে রেখে আমদানি কার্যক্রম আরও বাড়তে পারে। বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে কাজুবাদামগুলো বন্দর থেকে খালাস করা হবে।

আরটিভি/এমএ/এআর

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission