হাতিয়ায় দমকা হাওয়া-ভারী বৃষ্টি, নৌযোগাযোগ বন্ধ

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ০৩:১৬ পিএম


হাতিয়ায় দমকা হাওয়া-ভারী বৃষ্টি, নৌযোগাযোগ বন্ধ
ছবি: আরটিভি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় ধমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। বুধবার (২৮ মে) সন্ধ্যার পর থেকে শুরু হয়ে এই বৃষ্টি পাত বৃহস্পতিবার (২৯ মে) সকালে পর্যন্ত অব্যাহত রয়েছে।

এদিকে রাত ১২টার সময় আসা জোয়ারে হাতিয়ার বেড়ীবাঁধ এর বাহিরে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। নলচিরা ঘাট এলাকায় অনেকগুলো দোকান ভেসে গেছে ঢেউয়ের আঘাতে।

IMG_20250529_131110

এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সকল ধরনের নৌযোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলা প্রশাসনের পক্ষে ঘাটে গিয়ে নৌ-পুলিশের সদস্যরা এই আদেশ দেন। এর ফলে বন্ধ রয়েছে উপজেলার নলচিরা-চেয়ারম্যান রুটে যাত্রী পারাপার।

আজ সকাল থেকে নৌ-পুলিশের সদস্যদের নলচিরা ঘাটে দায়িত্ব পালন করতে দেখা যায়। ছোট ছোট নৌযানগুলো নিরাপদে সরিয়ে নিতে মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

IMG_20250528_133946

এদিকে সকাল থেকেই হাতিয়ায় আকাশ মেঘাচ্ছন্ন, মাঝেমধ্যে বৃষ্টিপাত হচ্ছে। সাগর রয়েছে উত্তাল। পরিস্থিতি বিবেচনায় উপজেলা প্রশাসন মাছ ধরার সব ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, হাতিয়া ৩ নম্বর সতর্কসংকেতের আওতায় রয়েছে। তাই ঝুঁকি এড়াতে নৌযোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।

আরটিভি/এমএ/এআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission