মাছের পেছনের মানুষটাকে খুঁজতে হবে, তার ভালো-মন্দ দেখতে হবে: ফরিদা আখতার

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ , ০৮:৩৪ পিএম


মাছের পেছনের মানুষটাকে খুঁজতে হবে, তার ভাল-মন্দ দেখতে হবে: ফরিদা আখতার
ছবি: আরটিভি

অন্তর্বর্তী সরকারের মৎস‍্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আপনারা-আমরা যারা মধ‍্যবিত্ত আছি, আমরা বাজারে গিয়ে মাছটাকে খুঁজি। মাছের পেছনে যে মানুষটা তাকেও খুঁজতে হবে, তার ভালো-মন্দ দেখতে হবে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ জুন) সকালে পাবনার ঈশ্বরদীর পৌর শহরের উমিরপুর এলাকায় অবস্থিত মৎস‍্য বীজ উৎপাদন খামার পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন, সরকার মৎস‍্য সম্পদের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ‍্যে কাজ করে যাচ্ছে। যাতে মাছের উৎপাদন বৃদ্ধি করা যায়। কারণ, মধ‍্যবিত্তরা বাজারে গিয়ে বেশিরভাগ মাছ খোঁজেন, ভাল মাছটা কিনতে চান। 

বিজ্ঞাপন

তিনি বলেন, নদীতে-জলাশয়ে মাছ ধরে ও ব‍্যবসা করে আমাদের দেশে অনেক মানুষ জীবিকা নির্বাহ করে। তাদের কথা আমাদের ভাবতে হবে। সেজন্য এর সঙ্গে সংশ্লিষ্টদের নানা ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে।

ঈশ্বরদী মৎস‍্য বীজ উৎপাদন খামার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এখানে বিশাল জায়গা। তারা অনেক পরিশ্রম করে প্রতিকূল অবস্থার মধ‍্যে রেণু পোনা উৎপাদন করছেন। প্রতি বছরে যে টার্গেট বেঁধে দেওয়া হয়, সেটিও তারা পূরণ করছেন। যদিও এখানে তীব্র জনবল সংকটসহ নানা সমস‍্যা রয়েছে। কিন্তু সুখবর হচ্ছে, এবার সরকার এটির উন্নয়নের জন‍্য একটি প্রকল্প হাতে নিয়েছে। 

বিজ্ঞাপন

এ সময় পাবনা জেলা মৎস‍্য কর্মকর্তা দীপক কুমার পাল, ঈশ্বরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, মৎস‍্য বীজ উৎপাদন খামারের ব‍্যবস্থাপক রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission