‘১৫১ আসন নিয়ে সরকার গঠন করবে জামায়াত’

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, আরটিভি নিউজ  

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৭:০৫ পিএম


‘১৫১ আসন নিয়ে সরকার গঠন করবে জামায়াত’
সংগৃহীত ছবি

সর্বনিন্ম ১৫১ আসন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

মঙ্গলবার (১৭ জুন) খুলনার পাইকগাছা উপজেলায় এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আবুল কালাম আজাদ বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার বিচারের নামে এ দেশের শীর্ষ ৫ আলেমকে হত্যা করেছে। আমরা কোনো প্রতিশোধ নেব না। প্রতিশোধ হবে বাংলার বুকে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে। ফ্যাসিস্টদের দোসরদের বিদায় করতে এ দেশের প্রায় দুই হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছে। আর কখনো ফ্যাসিস্ট এ দেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে আরও রক্ত দেব। 

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করবে। সর্বনিন্ম ১৫১ আসন নিয়ে সরকার গঠন করবে জামায়াত। সঙ্গে সঙ্গে এ দেশে ইসলামের পতাকা উত্তোলন করবে। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে। 

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে এ দেশে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, ছিনতাই থাকবে না। সব জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে হলে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সৎ নেতৃত্বকে বাছাই করতে হবে। 

মঙ্গলবার সারাদিন পাইকগাছা উপজেলার কাসিমনগর বাজার, কপিলমুনি বাজার, হরিঢালী, গদাইপুর, পাইকগাছা পৌরসভা, ষোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা, ষোলাদানা বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন জামায়াতের এ নেতা।

আরটিভি/এফএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission