ভৈরবে বাসচাপায় অটোরিকশা চালক ও যাত্রী নিহত

আরটিভি নিউজ

সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ০২:৫৮ পিএম


ভৈরবে বাসচাপায় অটোরিকশা চালক চালক ও যাত্রী নিহত
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে বাসচাপায় ব্যাটারিচালিত রিকশা চালক ও যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশ। ঘাতক চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টায় উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- শহরের ৮ নম্বর ওয়ার্ডের আলী হুসেইন মিয়ার ছেলে রিকশা চালক কাইয়ূম মিয়া (৪০) এবং উপজেলা শিবপুর ইউনিয়নের বাঁশগাড়ী গ্রামের জালাল মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০)।

স্থানীয়রা জানান, সোমবার সকালে তিনজন নির্মাণ শ্রমিক ব্যাটারিচালিত রিকশাতে করে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ব্যাটারিচালিত রিকশাটি আঞ্চলিক সড়ক থেকে লিংক রোডে প্রবেশের সময় পেছনে থাকা শ্যামল ছায়া পরিবহনের একটি বাস এটিকে ধাক্কা দেয়। এতে এটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর যাত্রী জুয়েল মিয়া মারা যান। এলাকাবাসী আহত ৩ জনকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে চালক কাইয়ূমসহ দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। ঢাকা যাওয়ার পথে রিকশা চালক কাইয়ূম মারা যান।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বলেন, সকালে খবর পাই ব্যাটারিচালিত রিকশা ও একটি বাসের সংঘর্ষ হয়। পরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করি এবং সুরতহাল রিপোর্ট তৈরি করি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত ব্যাটারিচালিত রিকশা ও বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission