সাবেক এমপি ইফতিকার উদ্দিন মারা গেছেন

নেত্রকোণা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ০৯:৫৪ পিএম


নেত্রকোনায় সাবেক এমপি ইফতিকার উদ্দিন মারা গেছেন
ফাইল ছবি

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের দুবারের সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু (৬৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বিজ্ঞাপন

সোমবার (২৮ জুলাই) দুপুরে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর ভাগিনে জাকির হোসেন প্রবাল বলেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। এ অবস্থায় সোমবার ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেন। মরহুমের প্রথম জানাজা মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টায় জেলার আটপাড়া উপজেলার তেলিগাতী সরকারি কলেজ মাঠে, দ্বিতীয় জানাজা দুপুর সোয়া ২টায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এবং তৃতীয় জানাজা একই দিন বাদ আসর মরহুমের গ্রামের বাড়ি কেন্দুয়া উপজেলার কচন্দরা গ্রামে অনুষ্ঠিত হবে। পরে তাকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কচন্দরা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু। তিনি ২০০৯ সালে কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রার্থী অসীম কুমার উকিলকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission