
সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ফুপা ওমর ফারুক চৌধুরীকে (৫৮) পুলিশ গ্রেপ্তার করেছে।
সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় মিঠামইন উপজেলার ইসলামপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে মিঠামইন থানা পুলিশ।
ওমর ফারুক কিশোরগঞ্জের মিঠামইন সদর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মিছিলে হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর থানায় গত ৮ ফেব্রুয়ারি দায়ের করা একটি মামলায় তিনি আসামি।
বিষয়টি নিশ্চিত করেছেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর। এরপর তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এমএ




