
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে আগুন লেগে আট শ্রমিক দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারআউলিয়া এলাকায় জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডে অগ্নিকাণ্ড ঘটে।
আহতরা হলেন- দুলাল হোসেন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মুক্তার শেখ, সহিদুর রহমান, মো. ফারুক, দুলাল হোসেন ও হানিফ আলী।
চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
শ্রম পরিদর্শন অধিদপ্তর ও পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দুজনের শরীরের প্রায় ২৫ শতাংশ এবং পাঁচজনের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।
এসপি আবদুল্লাহ আল মাহমুদ জানান, জাহাজ কাটার সময় আগুনের ফুলকি গিয়ে তেলের ট্যাংকে পড়লে বিস্ফোরণের পর আগুন লেগে যায়। এসময় সেখানে থাকা দুজন গুরতর দগ্ধ হয় ও পাশে থাকা আরও ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে নগরীর দুটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুই শ্রমিকের শরীরের ২৫-৩০ শতাংশ পুড়ে গেছে বলেও জানিয়েছেন তিনি।
আরটিভি/এমএ




