
ফেনীর পরশুরামের বাসিন্দা প্রবাসী আবদুস সালাম ভূঁইয়া সজিবকে সৌদি আরবে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।
রোববার (২১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে রিয়াদের যেদিদ সানাইয়া কোম্পানির অফিসের সামনে থেকে তাকে অপহরণ করা হয়।
আবদুস সালাম ভূঁইয়া উপজেলা চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামের আমিনুর রহমান ভূঁইয়ার ছেলে।
সজিবের পরিবারের সদস্যরা জানান, একটি গাড়িতে করে ৪ সদস্যদের অপরাধী চক্র তাকে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। সকালে তার পরিবারের সদস্যদের কাছে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। তাকে উদ্ধারের জন্য তার কর্মরত কোম্পানির পক্ষ থেকে সৌদি আরবের পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগ, বাঙ্গালীদের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন।
প্রবাসী সজীবকে অপহরণের পর উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার। তারা সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।
আরটিভি/এমএ




