দিনদুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ , ০৪:৩৯ পিএম


দিনদুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি

বগুড়ার কাহালু উপজেলায় যুবদল নেতা রাহুল সরকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মালঞ্চা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাহুল সরকার বগুড়া পৌর যুবদলের ১৩ নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বিজ্ঞাপন

বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান জানান, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারে কাজ শুরু করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission