পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৫৮ 

পাইকগাছা প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ , ০৭:৪০ পিএম


পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৫৮ 
ছবি : আরটিভি

খুলনার পাইকগাছায় গত এক বছরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১৫ অক্টোবর) সকালে পাইকগাছা ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন ‘নিরাপদ সড়ক চাই’ পাইকগাছা উপজেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার।

তিনি জানান, সড়কে যানবাহন চলাচলে প্রশাসনিক নজরদারি না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, ফলে হতাহতের সংখ্যা বাড়ছে। গত বছর পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় ১০ জন মারা গেলেও চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে।

বিজ্ঞাপন

এ বছর সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন—চেঁচুয়া গ্রামের তমাল বিশ্বাস (২২), কাজিমুছা গ্রামের সেলিনা বেগম (৪৫), মধুখালী গ্রামের কবিতা মণ্ডল (৫৯), হরিঢালী গ্রামের হাবিবুর রহমান ঝন্টু (৪০), আগড়ঘাটার রুহুল আমিন (৩০), মালত গ্রামের ফিরোজ মোল্লা (৩০), হরিদাসকাঠি গ্রামের নিত্যানন্দ দাস (৫৬), পুরাইকাটূ গ্রামের আমজাদ হোসেন (৭০), বিরাশি গ্রামের মুছা গাজী (৫৫), কপিলমুনির ব্যবসায়ী অপুর্ব সাধুর স্ত্রী রীতা সাধু (৪২) ও ছেলে সৌরব সাধু (৫), মটবাটী গ্রামের ফিরোজ মোড়ল (২৭), পৌরসভার সুবোধ সাধু, রাড়ুলির বোহানপুর গ্রামের মকছেদ গাজী এবং আগড়ঘাটার মুস্তাফিজ (১৭)।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ‘নিরাপদ সড়ক চাই’ পাইকগাছা শাখার সভাপতি সাংবাদিক এইচ এম শফউল ইসলাম, সম্পাদক ইলিয়াস হোসেন, সহসভাপতি ডা. সিরাজুল ইসলাম এবং মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা জাহান।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission