
পাবনার বেড়ায় ফেন্সিডিল ও বিদেশি মদসহ দুইজনকে আটক করেছেন থানা পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাগমাইর পাড়া মানিক-মেহেদী হাসান ফুড কর্ণারের ২০ গজ পশ্চিম থেকে একটি ঢাকাগামী পাথরভর্তি একটি ট্রাক থেকে ১৫ বোতল বিদেশি মদ ও ১৫০ বোতল ফেনসিডিলসহ ট্রাক ড্রাইভার হাবিবুর রহমানের ছেলে সামাউল (৩১) ও কুসুম মন্ডলের ছেলে হেলপার রফিকুলকে (৩০) আটক করা হয়েছে। দুইজনই মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাসিন্দা।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ এ কে এম হাবিবুল ইসলাম বলেন, ১৫০ বোতল ফেনসিডিল এবং ১৫ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আসামিদের আদালতে প্রেরণ করা হবে।
আরটিভি/এস




