কনের বয়স কম, খাওয়া-দাওয়া না করেই ফিরে গেলেন ইউএনও

আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ , ১০:৪০ পিএম


বিয়ে
ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে সপরিবারে একটি বিয়ের দাওয়াতে যোগ দিতে যাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম কনের বয়স ১৮ বছরের নিচে জানার পর দাওয়াত না খেয়ে চলে গেছেন। এ ঘটনায় বিয়ে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত সম্পন্ন হয়নি।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার দৈহারী গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কনের বয়স মাত্র ১৬ বছর। সে গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এ বছরই তার বিয়ের আয়োজন করা হয়েছিল।

বিয়ে পড়াতে যাওয়া কাজী মো. ইসহাক আলী বলেন, প্রথমে আমাকে জানানো হয়েছিল মেয়ের বয়স ১৮ বছর। পরে কনের প্রকৃত বয়স ১৬ বছর জানতে পারি, তাই আমি বিয়ে পড়াইনি। ইউএনও সাহেবও বিষয়টি জানার পর সপরিবারে দাওয়াত না খেয়েই চলে যান।

স্থানীয় ইউপি সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, বিয়ে বাড়িতে উৎসবমুখর পরিবেশ ছিল। ইউএনও ও তার পরিবার খাওয়া-দাওয়া ছাড়াই চলে যাওয়ায় কাজী ও স্থানীয়রা নিজেও বিয়ে অনুষ্ঠান থেকে সরে আসেন।

আরও পড়ুন

ইউএনও মো. জাহিদুল ইসলাম জানান, আমি ব্যক্তিগত অনুরোধে দাওয়াতে গিয়েছিলাম। কনের বয়স কম জানার পর আইনগত ও নৈতিক কারণে দাওয়াত না খেয়ে চলে এসেছি। পরে জানতে পেরেছি, বিয়েটি আর হয়নি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission