উঠানে খেলছিল হিরামনি, পাওয়া গেল পুকুরে

আরটিভি নিউজ

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ , ০৯:০১ পিএম


উঠানে খেলছিল হিরামনি, পাওয়া গেল পুকুরে
পুকুরের ফাইল ছবি

নেত্রকোণায় বাড়ির সামনের পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের পোগলা গ্রামে এ ঘটনা ঘটে। 

শিশু হিরামনি (১৮ মাস) ওই গ্রামের মো. মমিনুল ইসলামের মেয়ে।

বিজ্ঞাপন

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের পর বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে হিরামনিও খেলা করছিল। ওই সময় শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে হিরামনি বাড়ির সামনের পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করেন।

আরও পড়ুন

খোঁজাখুজির এক পর্যায়ে শিশুটির বাবা মমিনুল ইসলাম পানিতে ভাসমান অবস্থায় তার মেয়েকে দেখে সেখান থেকে দ্রুত উদ্ধার করেন এবং কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে ততক্ষণে আর হিরামনি বেঁচে নেই বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

বিজ্ঞাপন

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission