
যশোরে ট্রাকের ধাক্কায় গৌতম রায় (৫০) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টার দিকে যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৌতম রায় মণিরামপুর উপজেলার পাচাকড়ি গ্রামের জ্ঞানেন্দ্র রায়ের ছেলে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুল করিম জানান, সকালে গৌতম রায় মহাসড়কের পাশে হাঁটছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি সড়কের পাশে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গৌতমকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।
আরটিভি/এস




