নোয়াখালীতে পোড়ানো হলো নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুতুল

আরটিভি নিউজ

সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ , ০৪:২৬ পিএম


নোয়াখালীতে পোড়ানো হলো নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুতুল
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুতুল পোড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২ নভেম্বর) রাতে জেলা আইনজীবী সমিতির সামনে জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে, জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপির পক্ষে সোশ্যাল মিডিয়ায় অনলাইন অ্যাকটিভিস্টদের করণীয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) নোয়াখালী শাখা।

বিজ্ঞাপন

এতে নোয়াখালী জিয়া সাইবার ফোর্সের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্যসচিব হারুনুর অর রশিদ আজাদ, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ প্রমুখ।

অ্যাডভোকেট জসিম উদ্দিন বাদল বলেন, অদৃশ্য শক্তি ক্রমশ দৃশ্যমান হয়ে বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার করে ভোটারদের বিভ্রান্ত করছে। এ অপপ্রচার রুখে দিতে বিএনপির জিয়া সাইবার ফোর্স ও অনলাইন অ্যাকটিভিস্টদের সঠিক তথ্য ছবি ও প্রমাণ দিয়ে জনগণকে বোঝাতে হবে এবং দল থেকে যাকে ধানের শীষ দিয়ে মনোনয়ন দেওয়া হয় তার পক্ষে সবাইকে কাজ করতে উদ্বুদ্ধ করতে কাজ করছি আমরা।

বিজ্ঞাপন

সভা শেষে বিএনপি ও এর অঙ্গসংগঠন সম্পর্কে বিভিন্ন সময়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং তার ছবিসংবলিত কুশপুত্তলিকা দাহ করেন জিয়া সাইবার ফোর্সের সদস্য ও বিএনপি নেতাকর্মীরা।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission