কৃষকের সব লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ , ১১:৫৩ এএম


কৃষকের সব লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত

রাতের আঁধারে মাগুরার মহম্মদপুর উপজেলার এক দরিদ্র চাষির ৫০ শতক জমির সব লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার ধুপুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার ভুক্তভোগী থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ধুপুড়িয়া গ্রামের ময়েন শেখের ছেলে নওশের আলী (৪৪) নিজবাড়ির পাশে প্রায় ৫০ শতক জমিতে লাউ চাষ করেছিলেন। জমির লাউ গাছগুলো ইতোমধ্যে মাচায় উঠেছিল এবং ফল ধরা শুরু করেছিল।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে জমিতে কাজ শেষ করে তিনি বাড়ি ফিরে যান। পরদিন বুধবার সকালে জমিতে গিয়ে দেখেন, সব লাউ গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন কৃষক নওশের আলী। এ ঘটনায় স্থানীয় কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বিজ্ঞাপন

মহম্মদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission