হিলিতে দিন দিন বাড়ছে কলা চাষ 

মোঃ আব্দুল আজিজ

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ , ০২:০৩ পিএম


দিনাজপুরের হিলিতে দিন দিন কলার আবাদ বাড়ছে। অপেক্ষাকৃত কম পরিশ্রমে ও কম খরচে ভালো ফলন পাওয়ায় এই অঞ্চলের কৃষকরা এখন কলা চাষের দিকে ঝুঁকছেন। তবে এবছর কলার বাম্পার ফলন হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে, যার ফলে দাম কিছুটা কমে যাওয়ায় চাষিদের প্রত্যাশিত লাভ হচ্ছে না। কলা চাষে সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে উপজেলা কৃষি বিভাগ। 

বিজ্ঞাপন

হিলি এবং এর আশেপাশের এলাকাগুলোতে এখন অনেক পতিত জমি, পুকুর পাড় ও উঁচু জমিতেও কলার বাগান দেখা যাচ্ছে। এই এলাকার মাটি কলা চাষের উপযোগী হওয়ায় এবং অন্যান্য প্রচলিত ফসলের তুলনায় কলা চাষে লাভ বেশি হওয়ায় কৃষকরা এটিকে অর্থকরী ফসল হিসেবে দেখছেন। বিশেষ করে সবরি, সাগর, মেহের সাগর, চম্পা ও আনাজি কলার চাষ এখানে জনপ্রিয়তা লাভ করেছে। 

হিলির কয়েক জন কলা চাষীর সঙ্গে কলা বলে জানা যায়, একবার চারা রোপণ করলে তা থেকে কয়েক মৌসুম ফলন পাওয়া যায় উৎপাদন খরচও কম হয়। এ বছর অনুকূল আবহাওয়ার কারণে কলার ফলন হয়েছে ব্যাপক। এই বাম্পার ফলনই এখন আমাদের কৃষকদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাজারে কলার আমদানি বেড়ে যাওয়ায় প্রতি কাইনে (কাঁদি) কলার দাম গত বছরের তুলনায় কমে গেছে। গত বছর যে কাইন কলা ৫০০-৬০০ টাকায় বিক্রি হয়েছে, এবার সেই কলার দাম ২৫০-৩০০ টাকা। উৎপাদন খরচ উঠে এলেও, যে লাভ আশা করেছিলাম, তা হচ্ছে না। 

বিজ্ঞাপন

এদিকে হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, চলতি বছরে হাকিমপুর-হিলি উপজেলাতে ৭ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় অনেক বেশি। কলা চাষে উপজেলা কৃষি বিভাগ থেকে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। 

আরটিভি/এএএ 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission