
বিএনপি থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ায় মহাদেবপুর থানা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনির পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। বিক্ষোভ শেষে রাস্তায় গাড়ির টায়ারে আগুন দিয়ে যানচলাচল সাময়িক আচল করে দেওয়া হয়।
শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার মাছ চত্বর মোড়ে নওগাঁ-মহাদেবপুর সড়কে মহাদেবপুর-বদলগাছী উপজেলা তৃণমূল বিএনপির সাধারণ ভোটার, সমর্থক ও সর্বস্তরের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।
এ সময় দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এ আসন থেকে কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলকে দল থেকে প্রাথমিকভাবে মনোনিত করা হয়েছে।
গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বিএনপি দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে পরাজিত হয়েছিলেন। কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাই না করে অন্য নেতাকে মনোনয়ন দেয়া হয়েছে। মনোনয়ন বাতিল করে যোগ্য প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে মনোনয়ন ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।
এসময় আরেফিন সিদ্দিকি জনি তার বক্তব্যে জানান, সমালোচনাকারীরা সবসময় অপচেষ্টা করে ব্যর্থ হয়ে যায় তার প্রমাণ আজ মহাদেবপুর বদলগাছি উপজেলার জনগণ। দলের প্রাথমিক তালিকা ঘোষণা করার পর এই আসনের জনগণ ডেপুটি স্পীকার ও তার পরিবারকে এখনো প্রানপণে ভালোবাসে আজ এই জনগণ প্রমাণ করে দিয়েছে। তাই সকলের কাছে তিনি দোয়া চেয়ে বলেন, চূড়ান্ত তালিকায় মহাদেবপুর-বদলগাছি এলাকার মানুষের জয় হবে এবং সেখানে জনগণের জয় হবে।
সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, তারেক রহমানের ধানের শীষে সকলে আস্থা রাখবেন। তাহলে জয় জনগণের হবে ইনশাআল্লাহ ।
এ সময় মহাদেবপুর-বদলগাছি উপজেলার বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ অংশ নেন।
আরটিভি/এফএ




