ধানের শীষের শোডাউনে গিয়ে অসুস্থ হয়ে ছাত্রদল কর্মীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ০৫:৫১ এএম


ধানের শীষের শোডাউনে গিয়ে অসুস্থ হয়ে ছাত্রদল কর্মীর মৃত্যু
ফাইল ছবি

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া এম ইকবাল হোসেইন ও মনোনয়নবঞ্চিত নেতা আহম্মেদ তায়েবুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অসুস্থ হয়ে তানজিল আহমেদ (৩০) নামে ছাত্রদলের এক কর্মী মারা গেছেন।

বিজ্ঞাপন

রোববার (৯ নভেম্বর) বিকেল গৌরীপুর পৌর শহরের মধ্য বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, মনোনয়ন পাওয়ার পর মোটরসাইকেল শোভাযাত্রা করে আজ এলাকায় যান এম ইকবাল হোসেইন। তারা গৌরীপুর কলেজ মাঠে বিকেলে সমাবেশের ডাক দেন। অন্যদিকে গৌরীপুর মধ্য বাজার এলাকায় মহিলা দলের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সমাবেশের আয়োজন করে মনোনয়নবঞ্চিত তায়েবুর রহমানের সমর্থকেরা। বিকেল সাড়ে চারটার দিকে ওই এলাকা দিয়ে কলেজ মাঠে যাচ্ছিলেন ইকবাল হোসেইনের সমর্থকেরা। তখন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

এদিকে সংঘর্ষের মধ্যে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তানজিল আহমেদ। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই ‘স্ট্রোক’ করে তিনি মারা গেছেন। 

ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকার বাসিন্দা মৃত ছাত্রদল কর্মী তানজিন আহমেদ আবিদ জেলা উত্তর ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেলের অনুসারী। তারা বাবা দক্ষিণ জেলা উলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম দেওয়ান মো. আবুল হোসেন।

বিজ্ঞাপন

মমেক হাসপাতালের জুরুরি বিভাগে কর্তব‍্যরত চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হার্টফেল করে তার মৃত্যু হয়েছে। 

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুই পক্ষের সংঘর্ষে কোন আঘাতে আবিদ মারা যায়নি। সংঘর্ষের সময় হার্টফেল করে তার মৃত্যু হয়েছে। 

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission