মুরগি চুরি নিয়ে সংঘর্ষ, নিহত ১

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ০৮:২৫ এএম


মুরগি চুরি নিয়ে সংঘর্ষ, নিহত ১
সারিয়াকান্দি থানা।

বগুড়ার গাবতলীতে মুরগি চুরি নিয়ে বিরোধের জেরে কাঠমিস্ত্রি তরিকুল ইসলাম ভুট্টো (৫০) নামের একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কিত্তনীয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

হামলায় প্রতিপক্ষের স্বাধীন মিয়া (১৮) নামের এক যুবকও গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত স্বাধীন এ গ্রামের সাইদ প্রামানিকের ছেলে।

বিজ্ঞাপন

অপরদিকে নিহত ভুট্টো একই গ্রামের সাজু প্রামানিকের ছেলে। পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে আহাজারি থামছে না স্বজনদের।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, গত মে মাসে কোরবানির ঈদের পর দুর্গাহাটার কিত্তনীয়া গ্রামে নিহত ভুট্টোর মামাতো ভাই জহুরুল ও খায়রুলের খামার থেকে প্রায় ৪২টি মুরগি চুরি করে স্বাধীন ও তার সহযোগীরা। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা ও উত্তেজনা চলছিল। সম্প্রতি ওই বিরোধের জেরে স্বাধীন ও তার সহযোগীরা খামার মালিক খায়রুল ও তার দুই ভাইকে কুপিয়ে আহত করে। এর ধারাবাহিকতায় আজ বিকেলে প্রথমে খায়রুল ও তার সহযোগীরা স্বাধীনকে কুপিয়ে আহত করে। পরে সন্ধ্যায় দুর্গাহাটার রামচন্দ্রপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফেরার পথে কিত্তনীয়া বাজারে স্বাধীনের অনুসারীরা ভুট্টোকে একা পেয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্বজনেরা দ্রুত তাদেও দুজনকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভুট্টোকে মৃত বলে ঘোষণা করেন। আহত স্বাধীনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

বগুড়া জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় আহত স্বাধীনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া জেলার মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission