প্রতারণার অভিযোগে শিবিরের সাবেক নেতা গ্রেপ্তার

আরটিভি নিউজ

বুধবার, ১২ নভেম্বর ২০২৫ , ০৯:৪৪ পিএম


প্রতারণার অভিযোগে শিবিরের সাবেক নেতা গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত শিশির আহমদে।

ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রতরণার অভিযোগে শিশির আহমদে নামের এক ছাত্রশিবিরের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা শহরের সব্দুল সরদার মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিশির আহমদে ওই উপজেলার বলুহর গ্রামের সব্দুল সরকারের ছেলে। তিনি স্থানীয় বলুহর ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, সাবেক ছাত্রশিবির নেতা শিশির স্কুলে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। পরে চাকরি না পেয়ে ভুক্তভোগীরা আদালতের দ্বারস্থ হয়েছেন।

আরও পড়ুন

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, শিশির আহমেদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই স্কুলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিশিরকে আদালতে সোর্পদ করা হয়েছে।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission