
বরগুনার আমতলী পৌর শহরের ফেরিঘাট সড়কে পার্কিং করে রাখা ‘স্বর্ণা পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ সময় বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ রাতেই উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পৌর শহরের ফেরিঘাট সড়কের গাজী বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
আমতলী উপজেলার গাজীপুর বন্দরের বাসিন্দা শহীদ দেওয়ান গাড়িটির মালিক।
আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. হানিফ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। নইলে আরও বড় ক্ষতি হতে পারত।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ওই রাতেই উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আতাউর রহমান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ খান, পৌর যুবলীগ সদস্য তন্ময় গাজী, কাওসার রনি এবং সগির মল্লিক নামের পাঁচজনকে আটক করেছে।
আরটিভি/এএএ




