শিক্ষকদের আন্দোলনে আহত সেই শিক্ষিকার মৃত্যু

আরটিভি নিউজ

রোববার, ১৬ নভেম্বর ২০২৫ , ১০:০৬ পিএম


শিক্ষকদের আন্দোলনে আহত সেই শিক্ষিকার মৃত্যু
ফাতেমা আক্তার। সংগৃহীত ছবি

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবির আন্দোলনে অংশ নিতে গিয়ে রাজধানীতে ‘সাউন্ড গ্রেনেডে অসুস্থ’ হয়ে পড়া শিক্ষক ফাতেমা আক্তার মারা গেছেন। 

বিজ্ঞাপন

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন

ফাতেমা আক্তার চাঁদপুরের মতলব উত্তরের ৫ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। এর আগে শিক্ষিকা ফাতেমা আক্তার শুরু থেকে শিক্ষকদের দশম গ্রেডের আন্দোলনে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

ফাতেমার স্বামীর ডি. এম. সোলেমান জানান, ঢাকার সমাবেশে ফাতেমা আক্তার ‘সাউন্ড গ্রেনেডে অসুস্থ’ হলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৬ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদ মাগরিব নিজ গ্রেমে ঠাকুরচরে  জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি জানান, ৮ নভেম্বর আন্দোলনস্থলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর ফাতেমা আক্তার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায়ই আজ তিনি মারা যান।

বিজ্ঞাপন

মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল জানান, এ বিষয় জানা নেই, তবে খোঁজখবর নিচ্ছি।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission