শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ

আরটিভি নিউজ

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ০২:৪৮ পিএম


শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ
খুলনায় শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেছে ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা চলছে। এর মধ্যে শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে একদল মানুষ জড়ো হন। তারা রায়ে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন এবং শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেন। একই সঙ্গে তারা শেখ হাসিনার ছবি পদদলিত করেন।

খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হামিম রাহাত বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার সর্বোচ্চ রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না—ইনশাআল্লাহ। 

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, খুনি হাসিনা ও তার সহযোগীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করতে হবে। 

তিনি আরও বলেন, দেড় হাজার শহীদ আর ৩০ হাজার পঙ্গুত্বের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে আর কেউ যেন হাসিনার মতো রক্তচোষা স্বৈরাচার হয়ে উঠতে না পারে, তার জন্য হাসিনার সর্বোচ্চ সাজা কার্যকর করতে হবে। হাসিনা ও তার সহযোগীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব ইনশাআল্লাহ।  

বিজ্ঞাপন

আরও পড়ুন

এদিকে, রায়কে কেন্দ্র করে খুলনা মহানগরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। এ ছাড়া র‌্যাবের টহল দল বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, শিববাড়ি মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে আমরা চেকপোস্ট বসিয়েছি। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ, র‌্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করেছেন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission