
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ে উচ্ছ্বাস প্রকাশ করে জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় শহরের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, এমএ ওয়াহাবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
আরটিভি/এফএ




