
ঢাকার সাভার থেকে ধামরাইয়ের আওয়ামী লীগ নেতা ও বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে সাভার পৌরসভার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মজিবুর রহমান ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের বাস্তা নয়াচর এলাকার বাসিন্দা। তিনি ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক।
পুলিশ জানায়, সম্প্রতি সাভারে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ ঘটনায় গত ৭ নভেম্বর সাভার মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। এসব ঘটনায় জড়িতের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, গোপন খবরের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে। তাকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
আরটিভি/এফএ




