রাঙ্গামাটিতে হরতাল প্রত্যাহার

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০৪:১৫ পিএম


রাঙ্গামাটিতে হরতাল প্রত্যাহার
ছবি : সংগৃহীত

হরতালের কারণে নিরাপত্তা বিবেচনায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের পর কোটাবিরোধী ঐক্য জোটের ডাকা ৩৬ ঘণ্টা হরতাল দুপুর ২টার পর প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সংগঠনের অন্যতম নেতা নুরুল আলম বলেন, নিয়োগ স্থগিতের বিষয়টি আমরা স্বাগত জানাই। তবে আমরা শনিবার পর্যন্ত অপেক্ষা করব, আমাদের যে ছয় দফা দাবি ছিল; তার বিষয়ে জেলা পরিষদ সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানাবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ২টা থেকে হরতাল প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি।

আন্দোলনকারীরা জানান, সরকারি নিয়োগে ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হলেও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এই আইন মানছে না। জেলা পরিষদ ৭০ শতাংশ পাহাড়ি ও ৩০ শতাংশ বাঙালি এই কোটা মেনে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে চাচ্ছে। এটি চরম বৈষম্য। এই বৈষম্যের প্রতিবাদে জেলা পরিষদের কাছে ছয় দফা দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission