ধান সংগ্রহের উৎসবে বিএনপি প্রার্থী পুতুল

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ০৫:৫২ পিএম


ধান সংগ্রহের উৎসবে বিএনপি প্রার্থী পুতুল

নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কৃষকের এক একর জমির ধান কেটে দিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। এ সময় স্থানীয় কৃষকরা তার এ কাজের প্রশংসা করেন।

বিজ্ঞাপন

শনিবার (২২ নভেম্বর) উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ফাগুয়াড়দিয়াড় সদর এবং স্বরুপপুর এলাকায় আবাদী জমি থেকে বিনামূল্যে ধান কাটা ও মাড়াই কার্যক্রমের আয়োজন করা হয়। উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এ আয়োজন করেন।

বাগাতিপাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আবু রায়হান বলেন, ধান কাটার মৌসুমে শ্রমিক পাওয়া খুবই কষ্টকর। আমাদের অনেক কৃষক শ্রমিক না পাওয়ায় জমিতে পাকা ধান নষ্ট হচ্ছিলো। প্রিয় নেত্রী পুতুল আপা আমাদের সঙ্গে নিয়ে তিনি ধান কেটেছেন। আমরা যুবদল, ছাত্রদল মিলে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিচ্ছি। শুধু এখানে না এ এলাকার অনেক কৃষকের ধান কাটার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

455445

এ সময় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, মহান আল্লাহের রহমতে এ অঞ্চলে ধানের বাম্পার ফলন হয়েছে। আমি নির্বাচনী গণসংযোগ করতে এসে দেখেছি, আমাদের কৃষক চাচা, ভাইয়েদের অনেক কষ্ট করে রোদ্রে পুড়ে ধান কাটতে হচ্ছে। অনেক কৃষক শ্রমিক পাচ্ছে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, স্বেচ্ছায় আমরা ধান কেটে দেবো। আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকসহ বিএনপির সহযোগী সংগঠনের ভাইয়েরা মিলে কৃষকদের ধান কেটে সহযোগিতা করবো।

বিজ্ঞাপন

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক মো. মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব মো. হাফিজুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব মোতালেব হোসেন পান্না, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার মাহমুদ স্বাধীন প্রমুখ।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission