৭ শহীদ পরিবার ও অসুস্থ হাফেজ সায়েমের পাশে তারেক রহমান

বাসস

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ১০:৪১ এএম


৭ শহীদ পরিবার ও অসুস্থ হাফেজ সায়েমের পাশে তারেক রহমান
চট্টগ্রামে শহীদ ৭ পরিবার, আহত ৫ জন ও অসুস্থ হাফেজ সায়েমকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে শহীদ ৭ পরিবার, আহত ৫ জন ও অসুস্থ হাফেজ সায়েমের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

বিজ্ঞাপন

তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ ৭ পরিবার ও ৫ আহত পরিবার এবং অসহায় হাফেজ আবু বকর সায়েমের (১২) চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

বিজ্ঞাপন

এ সময় রুহুল কবির রিজভী সংশ্লিষ্ট শহীদ ও আহত পরিবারের সদস্যদের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করেন।

একই অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন হাফেজ আবু বকর সায়মের চিকিৎসা সহায়তা প্রদান করেন এবং তার প্রতি সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে পাশে থাকার বার্তা পৌঁছে দেন।

বিজ্ঞাপন

এ সময় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, রাশেদুজ্জামান পিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ ছাড়া অন্যান্যের মধ্যে হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, ডা. মোহাম্মদ রফিকুল আলম, হাটহাজারী পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, যুগ্ম-আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, বিএনপি নেতা আইয়ুব খান, আবদুল মান্নান দৌলত, অ্যাডভোকেট রিয়াদ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুল আলম জনি, বর্তমান সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকী প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, মানবিক এই কর্মসূচি শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘ হায়াত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আমাতুন মাদরাসার পরিচালক মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলামের পরিচালনায় মোনাজাতে শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission