খুলনায় আদালত চত্ত্বরে দুর্বৃত্তের গুলি, নিহত ২

আরটিভি নিউজ 

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ০১:২৪ পিএম


খুলনায় আদালত চত্ত্বরে দুর্বৃত্তের গুলি, নিহত ১
ছবি: সংগৃহীত

খুলনায় আদালতে হাজিরা দিয়ে যাওয়ার সময় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এতে হাসিব হাওলাদার (৪১) ও রাজন (৪০) নামে দুজন নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

রোববার (৩০ নভেম্বর) বেলা পৌনে ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতদের বাড়ি রূপসার বাগমারা এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আসেন রূপসার বাগমারা এলাকার রাজন ও হাসিব। হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা করে সন্ত্রাসীরা। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন। হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে। পুরো বিষয়টা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission