লুট হওয়া শটগান উদ্ধার

আরটিভি নিউজ

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ১০:৩৭ পিএম


লুট হওয়া শটগান উদ্ধার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি শটগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় আড়াইহাজার পৌরসভাধীন সরকারি সফর আলী কলেজের সামনে পুকুরের পূর্ব পাড়ের ঝোপের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শটগানটির নম্বর ৯৭৩১-২০১২ এবং বাট নম্বর ৮৮৪। এটি আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোরই একটি বলে পুলিশ নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি টহল দল অভিযান চালায়। পরে ঝোপের ভেতরে কাপড় ও মাটি দিয়ে আড়াল করা অবস্থায় শটগানটি পাওয়া যায়। অস্ত্রটি পুলিশেরই। ২০২৪ সালের ৫ আগস্ট আড়াইহাজার থানায় লুটপাটের সময় যে অস্ত্রগুলো লুট হয়েছিল, এটি তার মধ্যে একটি।

বাকি লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission