
ঝিনাইদহে ট্রাকচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ডের পাশে তালমিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আনিসুর রহমান। তিনি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে ও কোটচাঁদপুর থানার ওয়ারেলস অপারেটর ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মোটরসাইকেলে মহেশপুর থেকে কোটচাঁদপুর থানায় যাচ্ছিলেন আনিসুর রহমান। পথে তালমিল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি।
পরে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কোটচাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরটিভি/আইএম




