স্পিড ব্রেকার থাকায় মোটরসাইকেলের গতি কমিয়ে দেয় সাদ্দাম, অতঃপর...

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ০২:৩৯ পিএম


স্পিড ব্রেকার থাকায় মোটরসাইকেলের গতি কমিয়ে দেয় সাদ্দাম, অতঃপর...
আহত সাদ্দাম হোসেন। ছবি: আরটিভি

নোয়াখালীতে গভীর রাতে এক ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল, মোবাইল ও টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।  

বিজ্ঞাপন

বুধবার (৩ ডিসেম্বর) রাত ১২টার দিকে সদর উপজেলার দাদপুর ইউনিয়নের বারাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতের নাম সাদ্দাম হোসেন (২৭)। তিনি ওই গ্রামের মৃত শাহ আলম মেম্বারের ছেলে ও স্থানীয় খলিফারহাট বাজারের মোবাইল ব্যবসায়ী।

বিজ্ঞাপন

গুলিবিদ্ধ সাদ্দামের বড় ভাই মো. লিটন বলেন, আমাদের বাড়ির পাশে খলিফারহাট বাজারে আমার ছোট ভাই সাদ্দামের দুটি মোবাইল দোকান রয়েছে। প্রতিদিনের ন্যায় সে রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে। এরপর মোটরসাইকেল নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে সে বারাইপুর গ্রামের লেদু মিয়ার বাড়ির সামনে পৌঁছালে সড়কে স্পিড ব্রেকার থাকায় মোটরসাইকেলের গতি কমিয়ে দেয়। ওই সময় দুর্বৃত্তরা তার দিকে এগিয়ে আসে। তাৎক্ষণিক সে মোটরসাইকেল রেখে পালাতে চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে পেছন থেকে পিঠে গুলি করে। 

আরও পড়ুন

তিনি আরও বলেন, পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। শরীরে গুলি আটকে থাকায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করে।  

বিজ্ঞাপন

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাস্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।  

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission