৪৫ যাত্রী নিয়ে সেন্ট মার্টিনগামী ট্রলার চরে আটকা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ০৪:২৬ পিএম


৪৫ যাত্রী নিয়ে সেন্ট মার্টিনগামী ট্রলার চরে আটকা
৪৫ যাত্রী নিয়ে সেন্ট মার্টিনগামী ট্রলার চরে আটকা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে ৪৫ জন যাত্রীবাহী একটি ট্রলার নাফনদীর মোহনা-সংলগ্ন চরে আটকা পড়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ লাগোয়া মায়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম জানান, ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ট্রলারটি চরে আটকে যায়। খবর পেয়ে কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে এবং তারা ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে। তিনি আরও জানান, ট্রলারে থাকা ৪৫ যাত্রীই নিরাপদে আছেন।

বিজ্ঞাপন

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ বলেন, শাহপরীর দ্বীপের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে বোটটি আটকা পড়ে। পরে কোস্টগার্ড দ্রুত সেখানে পৌঁছে যায়। 

আরও পড়ুন

টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাটের ইজারাদার মোহাম্মদ হোসেন জানান, ট্রলারটির মালিক স্থানীয় ইয়াছিন মাঝি। সাম্প্রতিক সময়ে মোহনায় নতুন চর জেগে ওঠায় এ রুটে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত যাত্রীদের সুরক্ষায় কোস্টগার্ড নজরদারি বজায় রেখেছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission