চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত, আহত ৭

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ১২:২৪ পিএম


চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত, আহত ৭

চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদে সড়ক দুর্ঘটনায় মো. কাওসার (২৬) নামের ফটিকছড়ির হাইস গাড়ির এক চালকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর সকালে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ফরহাদাবাদ উচ্চবিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

নিহত মো. কাউসার ফটিকছড়ি উপজেলার ভুজপূর থানাধীন নারায়নহাট ইউনিয়নের হাপানিয়া জমিদার পাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। ভোরের দিকে ফটিকছড়ি এলাকা থেকে চট্টগ্রাম শাহআমানত আন্তর্জাতিক বিমান বন্দরে যাওয়ার পথে উল্লেখিত স্থানে নাজিরহাটমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হাইস গাড়ির চালক কাওসারসহ গাড়িতে থাকা ৭ জন যাত্রী গুরুতর আহত হয়।

বিজ্ঞাপন

পরে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে নিকটস্থ নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক অবস্থা সংকটাপন্ন দেখে তাদের চমেক হাসপাতালে রেফার করে।

চমেক হাসপাতালে নেওয়ার পথেই চালক কাওসার মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাকীরা বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক শাহেদ দুর্ঘটনায় নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে শুক্রবার বেলা ১১টার দিকে এ প্রতিবেদককে জানান, ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। গুরুতর আহত চমেক হাসপাতালে চিকিৎসাধীন যারা আছেন তাদের নাম পরিচয় সংগ্রহের চেস্টা করছি, পরে বিস্তারিত জানানো যাবে।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission