
গাজীপুরে মানুষের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে টঙ্গীর তুরাগ নদীর রেলসেতুর পাশে একটি পরিত্যক্ত কার্টন থেকে খণ্ডিত পা’টি উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী রেলওয়ে ব্রিজের উত্তর পাশে একটি পরিত্যক্ত কার্টনের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় পা’টি উদ্ধার করা হয়।
এ বিষয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ গণমাধ্যমকে বলেন, উদ্ধার পা পুরুষের নাকি নারীর, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
তিনি আরও বলেন, আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্তকাজ শুরু হয়েছে, যাতে দ্রুত এর রহস্য উন্মোচন হয়।
আরটিভি/আইএম




