ছোট ভাইয়ের বঁটির কোপে বড় ভাই নিহত  

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ০৮:৩৯ পিএম


ছোট ভাইয়ের বঁটির কোপে বড় ভাই নিহত  
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে ছোট ভাই জুয়েল রানার (৩০) বঁটির কোপে বড় ভাই সোহেল হোসেন (৩৮) নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার বেতাই পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল হোসেন একই গ্রামের মো. শফিউদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, অভিযুক্ত জুয়েল রানা প্রবাসী। কয়েক মাস আগে তিনি দেশে ফিরেছেন। সম্প্রতি বড় ভাই সোহেল হোসেনের সঙ্গে তার টাকা-পয়সা নিয়ে বিরোধ দেখা দেয়। রোববার সকালে পৈতৃক গাছ বিক্রির টাকার ভাগবাটোয়ারা নিয়ে দুই ভাই বিরোধে জড়িয়ে পড়ে। সকালে বিরোধের একপর্যায়ে বড় ভাই সোহেল হোসেনের বঁটির আঘাতে ছোট ভাই জুয়েল রানা আহত হন। পরে দুপুরে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই জুয়েল রানা ধারালো বঁটি দিয়ে সোহেল হোসেনের বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় অভিযুক্ত জুয়েল রানা বাড়ি থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অভিযোগ দায়ের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission